শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

মনোনয়ন প্রতিযোগিতা শেষ এখন ধানের শীষকে বিজয়ী করতে হবে রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হারুন-অর রশীদ

Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

মোঃ জাহিদুর রহিম মোল্লা
জেলা প্রতিনিধি রাজবাড়ী

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশীদ।
বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
মনোনয়ন ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুন-অর রশীদ বলেন, নির্বাচনে মনোনয়ন প্রতিযোগিতা শেষ হয়েছে। এখন ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে। আমরা সকল দ্বিধাদন্দ ভুলে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবো।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, কোন প্রকার রং ছিটানো, আনন্দ মিছিল, কারো প্রতি রুঢ় আচরণ করা যাবে। সকলকে নফল নামাজ পড়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করতে হবে। কোন প্রকার মানুষের কষ্টের কারণ যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
রাজবাড়ী-২ আসনের ধানের শীষের প্রার্থী মোঃ হারুন-অর-রশীদ ১৯৭০ সালের ১ জুলাই পাংশা উপজেলার মাছপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মতিয়ার রহমান। বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজবাড়ী জেলা শাখার আহবায়ক কমিটি সদস্য। শিক্ষাগত যোগ্যতা অনার্স (রাষ্ট্রবিজ্ঞান), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা, মাস্টার্স (রাষ্ট্রবিজ্ঞান), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা, এল.এল.বি. প্রাইম ইউনিভার্সিটি, ঢাকা। পেশা ব্যবসা। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সাবেক সহ-সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাবেক যুগ্ম আহাবয়ক, সাবেক ২বারের সাধারণ সম্পাদক ছিলেন।


More News Of This Category