বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
Headline :
খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে. ( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) লালমনিরহাটে এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ও স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ। লামায় রিসোর্ট নির্মাণের নামে কবরস্থান দখলের অভিযোগে মানববন্ধন বগুড়া গাবতলীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-৩ নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট’ বিভাগ থেকে “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”-কে দাপ্তরিক সংগঠন হিসেবে স্বীকৃতি আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন পাস প্রতিবাদে ২০ এপ্রিল জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা মৌলভীবাজার জেলা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় দিন দিন লোডশেডিং বেরিয়ে চলছে ভোগান্তি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের।

গজারিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

মোঃ দুলাল সরকার গজারিয়া, মুন্সীগঞ্জ

গজারিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকা থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ ইব্রাহিম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা স্কয়ার গাড়ি জব্দ করা হয়।

বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত তিনটায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ। আটক ইব্রাহিম কক্সবাজারের টেকনাফ উপজেলার লম্বাবিল হোয়াইকং গ্রামের আব্দুল খালেকের ছেলে।

গজারিয়া থানা সূত্রে জানা যায়, ইয়াবার বড় একটি চালান টেকনাফ থেকে ঢাকায় যাচ্ছে-এমন খবর পেয়ে বাউশিয়া পাখির মোড় এলাকায় অবস্থান নেয় পুলিশ। রাত তিনটার দিকে টেকনাফ থেকে ঢাকাগামী কালো রঙের একটি নোহা স্কয়ার গাড়ি তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবাসহ ইব্রাহিমকে আটক করা হয়। এ সময় গাড়িটিও জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, “একটি সফল অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category