সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
Headline :
বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের”

ঢাকা-৪ আসনে উন্নয়নের রূপরেখা উপস্থাপন করলেন জামায়াত মনোনীত প্রার্থী

Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,

যাত্রাবাড়ী দক্ষিণ থানার ৬১ নং ওয়ার্ডে স্থানীয় বাড়িওয়ালা ও সুধীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকায় জনসেবা, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আয়োজন করা হয় এই উন্মুক্ত সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জনাব সৈয়দ জয়নুল আবেদীন। তিনি বলেন, ঢাকা-৪ এর মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে একটি সুসংগঠিত উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। রাস্তা-ড্রেনেজ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপত্তা ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে আগামীদিনের প্রধান লক্ষ্য।

সভা সঞ্চালনা করেন থানা সেক্রেটারি ও মহানগর মজলিসে শুরা সদস্য জনাব মুহাম্মদ মতিউর রহমান খান। সভাপতিত্ব করেন মহানগর মজলিসে শুরা সদস্য ও যাত্রাবাড়ী দক্ষিণ থানা আমীর জনাব নওশেদ আলম ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রহিম জীবন, মহানগর মজলিসে শুরা সদস্য ও আসন পরিচালক, ঢাকা-৪ এবং জনাব শাহাদৎ হোসেন হেলাল, মহানগর মজলিসে শুরা সদস্য ও জোন টিম সদস্য, কদমতলী।

সভায় এলাকার নেতৃবৃন্দ, সুধীজন ও বাড়িওয়ালারা অংশ নেন। তারা এলাকার চলমান সমস্যা, নিরাপত্তা, ভাড়াটিয়া-বাড়িওয়ালাদের সম্পর্ক, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিভিন্ন বিষয় তুলে ধরেন। বক্তারা জানান, জনগণের প্রত্যাশা পূরণে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভা শেষে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন যে, এই ধরনের সভা স্থানীয় উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং নেতৃত্বের সাথে জনগণের সম্পর্ককে আরও দৃঢ় করবে।


More News Of This Category