সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Headline :
বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের”

আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ

Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

আজ ৩০ নভেম্বর রবিবার আদিনা ফজলুল হক সরকারি কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ফাইনালে ইতিহাস বিভাগ ১-০ গোলে দর্শন বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিবছরের মতো এবারও আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে মোট ১০টি দল অংশগ্রহণ করে। একাদশ শ্রেণি, টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার আপ ও শ্রেষ্ঠ খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম ও সম্মানিত প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.বিপ্লব কুমার মজুমদার। আরোও উপস্থিত ছিলেন অত্র কলেজের সাবেক অধ্যক্ষ মোহাঃ শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আসগার হোসেন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ড. মোঃ লুৎফর রহমান, কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ। ফাইনাল খেলা পরিচালনা করেন রেফারি মানিক, রউফ ও সেলিম। ফাইনালে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয় ইতিহাস বিভাগের পক্ষে ম্য্যাচের একমাত্র গোলদাতা মাসুম পারভেজ। ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিত হয় শাকিল।


More News Of This Category