শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

ময়মনসিংহ জেলা পুলিশ অফিস ও পুলিশ লাইন্স পরিদর্শন করেন নবাগত পুলিশ সুপার

Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

ময়মনসিংহ জেলা পুলিশ অফিস ও পুলিশ লাইন্স পরিদর্শন করেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
আজ ৩০ নভেম্বর ২০২৫ রবিবার সকাল ৯.৩০ ঘটিকা নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে সেখানে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপার পুলিশ অফিসের বিভিন্ন ডেস্ক ঘুরে দেখেন এবং সেখানে কর্মরত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
পুলিশ অফিস পরিদর্শন শেষে পুলিশ সুপার সকাল ১০:৪৫ মিনিটে পুলিশ লাইন্স পরিদর্শন করেন। সেখানে প্রথমে অস্ত্রাগারে তাঁকে “গার্ড অব অনার” প্রদান করা হয়। পরবর্তীতে তিনি পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং অফিসার ও ফোর্স এর সাথে পরিচিত হন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category