সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Headline :
বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের”

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক পৃথক পৃথক অভিযানে মদ ও গরু জব্দ

Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটেলিয়ান ৫৩ বিজিবি। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, চোরাচালানের উদ্দেশ্যে নদী পথে গবাদিপশু ও মাদকদ্রব্য এনে বিভিন্ন চরে লুকিয়ে রাখা হয়েছে। এপ্রেক্ষিতে ২৮ নভেম্বর ২০২৫ তারিখ রাত ১টা হতে ভোর ৬ টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা ও জহুরপুর বিওপির বিশেষ টহলদল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সূর্যনারায়নপুর হতে ০২টি গরু এবং শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের গোপালপুর চর হতে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ০৪ লক্ষ টাকা। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।


More News Of This Category