শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

কক্সবাজারে এপিবিএনের কনস্টেবল মান্না এখনো ধরাছোঁয়ার বাইরে

Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

(কক্সবাজার প্রতিনিধি)

কক্সবাজারে বর্ডার ক্রস বাইকের অবৈধ ব্যবসা নিয়ে সম্প্রতি যে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তার কেন্দ্রে উঠে এসেছে এপিবিএনের কনস্টেবল মান্নার নাম। প্রতিবেদনে উল্লেখ করা হয়—সিলেট থেকে এস এ পরিবহনের মাধ্যমে দীর্ঘদিন ধরে দেশে বর্ডার ক্রস বাইক ঢুকিয়ে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট পরিচালনা করছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলাজুড়ে মান্না ইতোমধ্যে শক্তিশালী একটি চোরাচালান নেটওয়ার্ক গড়ে তুলেছেন। এই নেটওয়ার্কের মাধ্যমে নিয়মিতই সীমান্ত পেরিয়ে বর্ডার ক্রস বাইক এনে বিশাল অঙ্কের অর্থ লুটে নেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, এই অবৈধ ব্যবসা থেকে মান্না ব্যক্তিগতভাবে উপার্জন করেছেন লাখ লাখ টাকা।

আরও উদ্বেগজনক তথ্য হলো—সংবাদ প্রকাশের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ আশা করা হলেও উল্টো আরও বেপরোয়া হয়ে উঠেছেন মান্না। স্থানীয়দের দাবি, তদন্তের বদলে তাকে যেন নীরবভাবে “সুরক্ষা” দেওয়া হচ্ছে। ফলে, বহু অভিযোগ থাকা সত্ত্বেও এখনো তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার নামে দায়িত্বে থাকা একজন কনস্টেবলের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ সমাজে যেমন প্রশ্ন তুলছে, তেমনি তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।
স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও চোরাচালান সিন্ডিকেটের গভীর জাল উন্মোচনের দাবি জানিয়েছেন।


More News Of This Category