শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Headline :
ভবেরচরে ফুটওভার ব্রিজ দখলমুক্তে হাইওয়ে পুলিশের অভিযান। উলিপুরের কয়েকটি এলাকায় ৭ মার্চ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। প্রখ্যাত কবি ও সাহিত্যিক মাহমুদুল হাসান নিজামী মহোদয় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল। মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত। পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কবি মাহমুদুল হাসান নিজামী কেন রংপুরে গিয়েছিলেন?। অস্তিত্ব রক্ষায় কৌশল অবলম্বন । সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক।

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোট পরিচালিত

Reporter Name / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর,জেলা কার্যালয় এবং উপজেলা প্রশাসন, ভালুকা এর যৌথ উদ্যোগে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মেদিলা নামক এলাকায় ভালুকা উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসাইন এর নেতৃত্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ( সংশৈাধিত ২০১৯) এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । মোবাইল কোর্ট পরিচালনাকালে বর্ণিত আইনের ধারা ৫(২) ও ৮(৩) এর ব্যত্যয় ঘটিয়ে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত এবং নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন, পরিচালনার অপরাধে মেসার্স সপ্না ব্রিকস নামক ইটভাটার চিমনিসহ দেয়াল ভেঙ্গে সম্পূর্ণরূপে ঘুড়িয়ে দেওয়া হয় এবং একইসাথে ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময় পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। ময়মনসিংহ জেলা পুলিশ ও ভালুকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনী অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category