সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Headline :
বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের”

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”এ প্রতিপাদ্য কে নিয়ে ময়মনসিংহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।

আজ ২৫ নভেম্বর মঙ্গলবার ময়মনসিংহ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এছাড়াও এই দিবস উপলক্ষ্যে নগরীর টাউন হল ভাষা সৈনিক এম. শামসুল হক মুক্ত মঞ্চে নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) পারায়ন (অন্তর্ভূক্তিকরণ) প্রকল্প এর উদ্যোগে আনন্দঘন ও শিক্ষামূলক নাট্য প্রদর্শনী করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাজিয়া নূর লিয়া।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, নারীকে সমাজের অংশ হিসেবে সমান মর্যাদায় দেখতে হবে। নারীকে দুর্বল মনে করার প্রবণতা সমাজ থেকে দূর করতে না পারলে সহিংসতা রোধ সম্ভব নয়। বিভিন্ন এনজিও ও মহিলা বিষয়ক সংস্থা আছে যারা নারী নির্যাতন প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। তিনি আরো বলেন, আমাদের সমাজে নারীদের ক্ষমতায়ন বাড়লে নারী নির্যাতনের হার অনেকাংশে কমে যাবে। তাই পুরুষদের সাথে তাল মিলিয়ে নারীদেরও কাজ করার জন্য আগ্রহী করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক বলেন, সমাজের সকলের ঐক্যবদ্ধতার মাধ্যমে আমাদের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে হবে। এছাড়াও নারী নির্যাতন প্রতিরোধে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত অতিথিগণ এ দিবস উপলক্ষ্যে আয়োজিত আনন্দঘন ও শিক্ষামূলক নাট্য উপভোগ করেন।


More News Of This Category