শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

রাজাপুরে গার্লস গাইডিং কার্যক্রম সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুরে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রতিষ্ঠানপ্রধানদের নিয়ে গাইডিং কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ নভেম্বর ২০২৫ ইং দুপুরে রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাসান। সভার সভাপতিত্ব করেন উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের স্থানীয় কমিশনার ইনুন নাহার বেগম। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, বাঘেরহাট শারিরীক শিক্ষা কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান মোল্লা, মাদ্রাসা সুপার ফজলে আলী ও সহকারি প্রধান শিক্ষক ফেরদৌসী ইয়াসমিন প্রমুখ
সভায় বক্তারা বলেন, গাইডিং কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয় পর্যায়ে গাইডস আন্দোলনকে আরও গতিশীল করতে প্রতিষ্ঠানপ্রধানদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। এ কার্যক্রম সম্প্রসারণে সরকারি-বেসরকারি সহযোগিতা জোরদার করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গার্ল গাইডস সদস্যরা অংশ নেন।


More News Of This Category