বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Headline :
খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে. ( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) লালমনিরহাটে এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ও স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ। লামায় রিসোর্ট নির্মাণের নামে কবরস্থান দখলের অভিযোগে মানববন্ধন বগুড়া গাবতলীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-৩ নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট’ বিভাগ থেকে “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”-কে দাপ্তরিক সংগঠন হিসেবে স্বীকৃতি আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন পাস প্রতিবাদে ২০ এপ্রিল জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা মৌলভীবাজার জেলা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় দিন দিন লোডশেডিং বেরিয়ে চলছে ভোগান্তি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের।

গ্রুপ থিয়েটার উৎসবে নাটক “ফায়ার ” মঞ্চস্থ : কালও অ্যাঁভাগার্ড- এর নাটক “ফায়ার”

Reporter Name / ৩৮ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
‘মানবিক চেতনায় মুখর হোক আমাদের মঞ্চ’ শিরোনামে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে ‘চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত ১২ দিন ব্যাপী গ্রুপ থিয়েটার উৎসব’২৫ এর ৬ষ্ঠ দিন আজ ১৯ নভেম্বর’২৫ মঙ্গলবার মূল মিলনায়তনে ছিলো ‘ফায়ার’।

সুমন টিংকু রচিত শামসুল কবীর লিটন নির্দেশিত নাটকটিতে দেখা যায় একজন নারী, আপোষহীন, অকুতোভয়, আদর্শের প্রতি সীমাহীন এবং দ্বিধাহীন আনুগত্য নিয়ে কীভাবে জোটবদ্ধ অশুভ শক্তির মুখোমুখি দাঁড়িয়ে যান।
অবিচল সংগ্রামের আগুনপথে সেই নারী কী কী বলিদানের বিনিময়েও নি:শঙ্কচিত্তে তাকায় সত‍্যের দিকে, তারও আখ্যান ‘ফায়ার’।

অভিনয়ে অংশ নেন শামসুল কবীর লিটন, রহিমা খাতুন লুনা ও সুমন টিংকু।

সন্ধ্যে ৬টায় নাট্যকর্মী গৌরি নন্দিতার সঞ্চালনায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে যন্ত্রসঙ্গীত পরিবেশন করে সুরধ্বনী মিউজিক একাডেমি।

মূকাভিনয় “ওয়ান ওয়ে” পরিবেশন করে “প্যান্টোমাইম মুভমেন্ট ” ও নৃত্যনাট্য” প্রকৃতির মায়াজাল পরিবেশন করবে নৃত্যভূমি। নৃত্য পরিচালনায় জাকির তমাল।

আজ ২০ নভেম্বর’২৫ সন্ধ্যে ৭ টায় মূল মিলনায়তনে “ফায়ার নাটকটি আবারও মঞ্চস্থ হবে।

সন্ধ্যে ৬ টায় দলীয় নৃত্য পরিবেশন করবে কৃত্তিকা নৃত্যালয় ও স্কুল অব অরিয়েন্টাল ড্যান্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category