বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline :
ভর্তি চলছে, ভর্তি চলছে সাতলা আল মনিরাহ বালিকা মাদ্রাসায় ভর্তি চলছে। মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবির অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক ১। মুন্সিগঞ্জে স্বামী-স্ত্রীর ঝগড়া মিমাংসা করতে গিয়ে মারধরে প্রাণ গেছে বৃদ্ধের। বালিয়াকান্দিতে ভূমি সেবায় অনন্য দৃষ্টান্ত: প্রশংসায় ভাসছেন এসি ল্যান্ড এহসানুল হক শিপন। নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস ও বাংলা ট্র্যাভেলসের ইফতার ও দোয়া মাহফিল। বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির একটি পর্যালোচনা জাকির হোসেন বাচ্চু। ফেসবুক স্ক্রল করলেই এখন সাতলার চারদিকে শুধু চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের প্রচারণায় ছড়াছড়ি। মহিলা পরিষদ ও প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ”র আন্তজার্তিক নারী দিবস ৮ মার্চ রবিবার। মনোহরদী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান; ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইয়াবা সেবককে কারাদণ্ড। ভূরুঙ্গামারীতে সেনাসদস্যের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন।

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ অনুষ্ঠিত

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

মো: রাসেল মোল্লা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের বার্ষিক আনন্দ ভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ নভেম্বর শনিবার কুমিল্লা জেলার কোটবাড়ি শালবন বিহার, ময়নামতি ওয়ার সিমেট্রি, ময়নামতি যাদুঘরসহ আশপাশের দর্শনীয় স্থান পরিদর্শন শেষে কাশবন রিসোর্টে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক এম এ মোমেন।
সভায় বক্তব্য রাখেন দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং জিটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ মুন্না খাঁন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও মুড়াপাড়া বাজার কমিটির সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক মীর শফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আরটিভির সাংবাদিক এসএম রোবেল মাহমুদ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক ইমদাদুল হক দুলাল, দৈনিক আজকের বাংলা’র প্রকাশক ও সম্পাদক শেখ সুমন আহম্মেদ, গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক এনামুল হক, দৈনিক জনকণ্ঠের সাংবাদিক শরিফ ভুঁইয়া, দৈনিক আজকালের খবর পত্রিকার সাংবাদিক এস এম আবু কাউসার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নিজাম উদ্দিন আহম্মেদ, মনজুর এলাহী, এআর ইব্রাহীম, টি.আই.আরিফ, নওয়াব ভুঁইয়া, মিজানুর রহমান, অনুপম হাসান ফরিদ, আবু কাউসার মিঠু, রাসেল মোল্লা, এনবি আকাশ, সোহেল কবির, রোমান মিয়া, মোমেন মিয়া, শাহিন মিয়া, রনি আহম্মেদ, রিপন পাল, ফাহিম বাদশা, সাজেন আনান রহমান, এনএএন টিভির সাংবাদিক গোলাম মোস্তফা সাগর, সাংবাদিক হাবিবুল্লাহ মীর, বিএম আবুল হাসনাত বাপ্পী, ফাহিম ইসলাম, সোহরাব হোসেন সাজিদ, এস এম রনি, নূর নবী প্রমুখ।
পরে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ও কুমিল্লা শিল্পকলা একাডেমির শিল্পীদের সমন্বয়ে সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category