বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Headline :
বগুড়া গাবতলীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-৩ নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট’ বিভাগ থেকে “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”-কে দাপ্তরিক সংগঠন হিসেবে স্বীকৃতি আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন পাস প্রতিবাদে ২০ এপ্রিল জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা মৌলভীবাজার জেলা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় দিন দিন লোডশেডিং বেরিয়ে চলছে ভোগান্তি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের। খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে। বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল ঢাকা মহানগর উত্তর শাখার ১৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন। টাঙ্গাইলে ভুঞাপুর থানার এসআই মোঃ লাল মিয়ার নামে হাইকোর্টে মামলা। জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আইডি কার্ড বাণিজ্যের অভিযোগে ‘দৈনিক বাংলার সংবাদ’: কথিত সাংবাদিক আবুল হাসেমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ।

বগুড়া গাবতলী সদর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬৩ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টার ঃআগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গাবতলী সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর, শুক্রবার বিকাল ৪টায় লাঠিগঞ্জ কলেজ প্রাঙ্গণে এ প্রস্তুতি সভা হয়।
সভা শুরুর আগে ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্বে এক বৃহৎ মিছিল লাঠিগঞ্জ কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সারোটিয়া মেইন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্রদল, যুবদল ও বিএনপির শতাধিক নেতাকর্মী অংশ নেন, ফলে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রিমন হাসান। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন খান সাগর।
প্রধান আলোচক ছিলেন জেলা ছাত্রদলের অর্থ বিষয়ক সম্পাদক মুসাদ্দিকুর রহমান রক্মি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য ইসপাকুর রহমান পাপ্পু, মাদ্রাসা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিনহাজ ইসলাম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার বাদল, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক দৌলত জামান, সহ-সাধারণ সম্পাদক তন্ময় সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category