বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Headline :
বগুড়া গাবতলীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-৩ নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট’ বিভাগ থেকে “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”-কে দাপ্তরিক সংগঠন হিসেবে স্বীকৃতি আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন পাস প্রতিবাদে ২০ এপ্রিল জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা মৌলভীবাজার জেলা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় দিন দিন লোডশেডিং বেরিয়ে চলছে ভোগান্তি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের। খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে। বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল ঢাকা মহানগর উত্তর শাখার ১৯ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন। টাঙ্গাইলে ভুঞাপুর থানার এসআই মোঃ লাল মিয়ার নামে হাইকোর্টে মামলা। জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আইডি কার্ড বাণিজ্যের অভিযোগে ‘দৈনিক বাংলার সংবাদ’: কথিত সাংবাদিক আবুল হাসেমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ।

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রফিকুল গ্রেফতার

Reporter Name / ৪৬ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামো টিকারামপুর এলাকায় অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।
র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে
মঙ্গলবার (১১ নভেম্বর ) রাত সাড়ে ৯টার দিকে অভিযানটি পরিচালনা করে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ রফিকুল ইসলাম (৫৩), পিতা মৃত রুহুল আমীন, নমোশংকরবাড়ী বটীপাড়া, থানা চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা চাঁপাইনবাবগঞ্জ। র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, নামো টিকারামপুর এলাকার জনৈক জামান মাস্টারের বাড়ির সামনে পাকা রাস্তায় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে রফিকুল পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
তল্লাশীকালে তার কাছ থেকে স্বচ্ছ পলিথিনে রাখা কমলা রঙের ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব-৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category