বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Headline :
ভর্তি চলছে, ভর্তি চলছে সাতলা আল মনিরাহ বালিকা মাদ্রাসায় ভর্তি চলছে। মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবির অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক ১। মুন্সিগঞ্জে স্বামী-স্ত্রীর ঝগড়া মিমাংসা করতে গিয়ে মারধরে প্রাণ গেছে বৃদ্ধের। বালিয়াকান্দিতে ভূমি সেবায় অনন্য দৃষ্টান্ত: প্রশংসায় ভাসছেন এসি ল্যান্ড এহসানুল হক শিপন। নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস ও বাংলা ট্র্যাভেলসের ইফতার ও দোয়া মাহফিল। বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির একটি পর্যালোচনা জাকির হোসেন বাচ্চু। ফেসবুক স্ক্রল করলেই এখন সাতলার চারদিকে শুধু চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের প্রচারণায় ছড়াছড়ি। মহিলা পরিষদ ও প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ”র আন্তজার্তিক নারী দিবস ৮ মার্চ রবিবার। মনোহরদী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান; ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইয়াবা সেবককে কারাদণ্ড। ভূরুঙ্গামারীতে সেনাসদস্যের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন।

নাসিরনগরে ক্রিকেট টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ

Reporter Name / ৭২ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামে অনুষ্ঠিত হলো “গোয়ালনগর ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫”-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচ।

৯ নভেম্বর (রবিবার) বিকেলে মাছমা ক্রিকেট মাঠে তরুণ উদ্যোক্তা ও ক্রীড়ানুরাগী গোলাম কিবরিয়ার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সাত দলের মধ্য থেকে সেরা দুই দল মাছমা স্টার ইলেভেন ও গোয়ালনগর স্কুলপাড়া একাদশ মুখোমুখি হয়।

হাজারো দর্শকের উপস্থিতি, বাদ্য-বাজনা ও করতালিতে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক প্রমাণ চিত্র পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক বাংলা বাজার পত্রিকার ভৈরব প্রতিনিধি এবং মাতৃকা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মুহাম্মদ কামাল হোসেন।

প্রথমে ব্যাট করতে নেমে গোয়ালনগর স্কুলপাড়া একাদশ নির্ধারিত ওভারে ১৫৪ রানের লক্ষ্য ছুড়ে দেয় প্রতিপক্ষ মাছমা স্টার ইলেভেনকে। জবাবে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মাছমা স্টার ইলেভেন, ফলে স্বাগতিক দলটি ২ উইকেটের জয় নিয়ে শিরোপা জিতে নেয়।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন,

“গত বছর আমরা মোজাম্মেল মেম্বার সাহেবকে নিয়ে এই টুর্নামেন্ট উদ্বোধন করেছিলাম, কিন্তু আজ তিনি আমাদের মাঝে নেই। একদিন আমাদেরও সবাইকে চলে যেতে হবে। তাই যতদিন বেঁচে আছি, ভালো কাজে যুক্ত থাকি এবং যুব সমাজকে মাদক ছেড়ে খেলাধুলার প্রতি মনোযোগী হতে আহ্বান জানাই।”

আয়োজক গোলাম কিবরিয়া বলেন,

“গোয়ালনগরের তরুণদের মাদকমুক্ত রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ফাইনালে দুই দলই অসাধারণ খেলেছে, আমরা সবাই গর্বিত।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category