শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে

দিনাজপুর প্রতিনিধি-
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

 

দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি।

৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাতে জাতীয় পতাকা ও দলীয় ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হয় বীরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ মাঠে। বেলা ১১টায় বর্ণাঢ্য র্যালি বের হয়, যা বীরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

পৌর বিএনপির সাধারন সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা’র সভাপতিত্বে বীরগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব ধানের শীষ প্রতিকের ঘোসনাকৃত প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।

এসময় তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনটি জাতির স্বাধীনতা, ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল এর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির নেতা মশিউর রহমান, আব্দুল কাদের, মমতাজুল করিম সাজু, জাকির হোসেন, সিদ্দিক হোসেন, আরিফ মাসুম পল্লব, যুবদল তানভির চৌধুরী, জেলা কৃষক দল যুগ্ম আহ্বায়ক মোঃ লাইছুর রহমান লিপু, উপজেলা কৃষক দল সভাপতি ফজলে আলম শাহিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


More News Of This Category