সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

আইএফআইসি ব্যাংক বান্দরবান শাখার উদ্যোগে “তারুণ্যের উৎসব” অনুষ্ঠিত

মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধিঃ
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

 

মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি

আইএফআইসি ব্যাংক পিএলসি বান্দরবান শাখার উদ্যোগে “তারুণ্যের উৎসব” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ নভেম্বর ) সকালে বান্দরবান নার্সিং কলেজের অডিটোরিয়ামে এ উৎসবের আয়োজন করা হয়।

আইএফআইসি ব্যাংক পিএলসি বান্দরবান শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান নার্সিং কলেজ প্রিন্সিপাল রাশেদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান নার্সিং কলেজের ইনস্ট্রাক্টর মো: নাসির উদ্দীন, সাংবাদিক মুহাম্মদ আলী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইএফআইসি ব্যাংক পিএলসি বান্দরবান শাখার অফিসার মো: ফরহাদ, অফিসার মো:খাদেমুল মাওলা অপু।
এছাড়াও বান্দরবান নার্সিং কলেজের অন্যান্য শিক্ষক’সহ শতাধক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা তরুণদের ব্যাংকিং ব্যবস্থার সাথে পরিচিত করান। তারা ব্যাংকের বিভিন্ন সুবিধা, সঞ্চয়ের গুরুত্ব এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিংয়ের সহজলভ্য সেবা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, ডিজিটাল ব্যাংকিং ব্যবহারের মাধ্যমে তরুণরা ঘরে বসেই ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবে, যা সময় ও খরচ সাশ্রয় করবে।পাশাপাশি উদ্যোক্তা ও শিক্ষার্থীদের জন্য ব্যাংকের বিভিন্ন সুবিধা কীভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তাও তুলে ধরা হয়।

শিক্ষার্থীরা জানান, এ আয়োজন তাদের কাছে নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে। ব্যাংকিং সম্পর্কে বাস্তব ধারণা পাওয়ায় তারা ভবিষ্যতে সঞ্চয় ও বিনিয়োগ বিষয়ে আরও আগ্রহী হবেন।

উৎসবে শিক্ষক, শিক্ষার্থী ও তরুণ-তরুণীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে ইতিবাচক চর্চা, সৃজনশীলতা ও আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


More News Of This Category