শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

কুমিল্লা-৬ আসনে মনোনয়ন বঞ্চিত হাজী ইয়াছিনের সমর্থনে সহস্রাধিক নারীদের বিক্ষোভ

মোঃ মাহফুজ আনোয়ার জেলা প্রতিনিধি কুমিল্লাঃ 
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

 

মোঃ মাহফুজ আনোয়ার জেলা প্রতিনিধি কুমিল্লা

কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির সহস্রাধিক নারীকর্মী রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টা থেকে ৬ টা পর্যন্ত নগরীর পূবালী চত্বর এলাকা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। ধর্মসাগরপাড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূবালী চত্বরে গিয়ে অবস্থান নেয়।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা সাবেক সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের প্রতি একাত্মতা ঘোষণা করেন।

নেতাকর্মীরা অভিযোগ করেন, মনোনয়ন পাওয়া প্রার্থী দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। এতে তৃণমূল পর্যায়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা মনোনয়ন বঞ্চনাকে ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ বলে দাবি করেন।


More News Of This Category