বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী

ভূজপুর হারুয়ালছড়িতে বিএনপির ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক, হারুয়ালছড়ি বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ.এম.সাইফুদ্দীন বলেছেন, রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা একটি যুগান্তকারী পদেক্ষপ। এই ৩১ দফার মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসন সবক্ষেত্রেই বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এটি বাস্তবায়িত হলে দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। সারাদেশে ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টি হয়েছে। ৩১ দফায় মানুষ আশার আলো দেখতে পাচ্ছে। তাই ৩১ দফাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

১নভেম্বর শনিবার বিকালে ১নং,২নং ওয়ার্ড মাহাশাহপাড়া ও বড়বিল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে ও ধানের শীষের পক্ষে জনমত গঠনে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে ষড়যন্ত্রের ডালপালা তত মেলতে শুরু করেছে। কখনোও পিআর, কখনো গণভোট নানা বাহানায় নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা চলছে একটি অপশক্তি।

এসময় উপস্থিত ছিলেন হারুয়ালছড়ি বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক মোঃ বখতিয়ার, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রীস,সদস্য মোহাম্মদ বাহার, ইউনিয়ন যু্বদল সদস্য বেলাল, মৎস্যজীবীদলের যুগ্ম-সম্পাদক মোঃ পারভেছ, সাংগঠনিক সম্পাদক মিজান, সাবেক ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ সোহেল, ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ আবু বক্কর , যুবনেতা মোঃ দেলোয়ার, মোঃ আলমগীর, নাজিম, ছাত্রদল নেতা তাসবির, জোনাইদ, আবির, জোবাইর প্রমুখ।


More News Of This Category