শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Headline :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন কালীগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ! পুলিশ ফাঁড়ির পাশেই কীভাবে চলছে বেচাকেনা, নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন! ফেরেস্তার প্রয়োজন হতো না” মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী রোগ প্রতিরোধ, টিকাদান ও সঠিক পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ; খামারিদের মাঝে বিতরণ করা হয়েছে পশু-পাখির ওষুধ আদীতমারীতে সরকারি জমি বরাদ্দ পেয়ে বিপত্তি, সন্ত্রাসী হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত, আশঙ্কাজনক ৩ জন । আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

কেরানীগঞ্জে “আশার আলো উচ্চ বিদ্যালয়” এর শুভ উদ্বোধন — নতুন প্রজন্মের শিক্ষার আলোকবর্তিকা

বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদক,
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

কেরানীগঞ্জে “আশার আলো উচ্চ বিদ্যালয়” এর শুভ উদ্বোধন — নতুন প্রজন্মের শিক্ষার আলোকবর্তিকা

বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদক,

কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত খোলামোড়া জিয়া নগর এলাকায় এক উৎসবমুখর পরিবেশে শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ইং তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হলো নবনির্মিত “আশার আলো উচ্চ বিদ্যালয়” এর শুভ উদ্বোধন অনুষ্ঠান।
ভি আই.পি রোড সংলগ্ন জিয়ানগর, খোলামোড়া, শাক্তা ও আটি এলাকার শিক্ষানুরাগী মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত এই বিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোঃ মশিউর রহমান (বাবুল)।
তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, আশার আলো উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি হবে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে ওঠা শিক্ষার্থীদের আলোকিত কেন্দ্র। আমাদের লক্ষ্য হলো মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলা।”

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন
মোঃ আনিসুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক।
তিনি বলেন, কেরানীগঞ্জে শিক্ষার প্রসারে ‘আশার আলো উচ্চ বিদ্যালয়’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গ্রামের শিক্ষার্থীদের জন্য এটি এক নতুন দিগন্ত উন্মোচন করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আতাউর রহমান, মোহাম্মদ শহিদুল ইসলাম

অতিথিবৃন্দ বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় মাঠে শিশু-কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, কোরআন তেলাওয়াত ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়।

কেরানীগঞ্জের শিক্ষাঙ্গনে “আশার আলো উচ্চ বিদ্যালয়” এক নতুন সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় অভিভাবকরা আশা প্রকাশ করেছেন যে, এই বিদ্যালয় ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার আলোয় আলোকিত করবে।


More News Of This Category