বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

রাজীবপুরে কোদালকাটিতে ভিজিডি কার্ডের চাল বিতরণ

রাজিবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

রাজীবপুরে কোদালকাটিতে ভিজিডি কার্ডের চাল বিতরণ

রাজিবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে ২০২৫–২৬ অর্থবছরের ভিজিডি (বিডব্লিউবি) কার্ডধারীদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণের উদ্বোধন করেন ২নং কোদালকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ হুমায়ুন কবীর ছক্কু।

এ সময় ভিজিডি প্রকল্পের আওতায় ৯০০টি পরিবারের মাঝে প্রতিজনকে দুই মাসের জন্য মোট ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল পেয়ে উপকারভোগী মোছাঃ সুরুফা খাতুন বলেন, “আমাদের চেয়ারম্যান টাকা ছাড়াই কার্ড দিয়েছেন, এখন আবার নিজ হাতে চাল দিচ্ছেন—আমরা খুব খুশি।”
অন্য এক কার্ডধারী হাজেরা খাতুন বলেন, “আমাদের চেয়ারম্যান ফিরে এসেছেন, এখন আর কষ্ট হবে না। এই অভাবের সময় চাল পেয়ে ছেলে-মেয়ে নিয়ে বাঁচতে পারব।”

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, কোদালকাটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেনসহ ইউপি সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটি সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয় বলে জানা গেছে।


More News Of This Category