সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

আশুগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি): 
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

আশুগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এসময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুরের শিকার হয়। শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহম্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দূর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজনের মাঝে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতেই উভয় পক্ষের লোকজন সংঘর্ষে নেমে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই দফা চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুরের শিকার হয়। খবর পেয়ে প্রথমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনেন। আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে


More News Of This Category