সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে ফ্লাইওভার নির্মাণ করা হবে: উপদেষ্টা ফাওজুল কবির

এম বাদল খন্দকার ( বিশেষ প্রতিনিধি)
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে ফ্লাইওভার নির্মাণ করা হবে: উপদেষ্টা ফাওজুল কবির

এম বাদল খন্দকার ( বিশেষ প্রতিনিধি)

ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোডে চলমান সংস্কার কাজ ও তীব্র যানজটের কারন প্রধান কারন দুটি। এর মধ্যে ভারতীয় প্রকল্পই সমস্যার মূল কারণ। এখন আমরা তাদের টাকা পরিশোধ করেছি। তাই মহাসড়কে কাজ আবার চালু হয়েছে। আশা করি আগামী জানুয়ারীর ভেতরেই চলমান কাজ শেষ হবে। তখন আর যানজটের ভোগান্তি থাকবে না। এছাড়া এখানে ফ্লাইওভার নির্মাণ করা হবে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে সরাইল বিশ্বরোডে চলমান সংস্কার কাজ ও যানজটের বাস্তব চিত্র দেখতে এসে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রনালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এ সময় আরও বলেন, যানবাহন একলেনে এসে একদিকেই একাধিক লেন তৈরী করে ফলে বিপরীত দিকের যানবাহন চলাচলে রাস্তা বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে জনগণকে ভোগান্তিতে পড়তে হয়। এক্ষেত্রে যানবাহনের চালক ও যাত্রী সাধারণকে আরও অধিকতর সচেতন হতে হবে।

জানা যায়, চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছান উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সেখান থেকে সড়কপথে আশুগঞ্জ রেলস্টেশন পরিদর্শন করেন। ১০টা ২০ মিনিটে তিনি আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোডের উদ্দেশে রওনা হন। পথে আশুগঞ্জের সোনারামপুর এলাকায় প্রায় দুই ঘণ্টা যানজটে আটকে ছিলেন। এরপর গাড়ি থেকে নেমে কিছুক্ষন হাঁটার পর বাহাদুরপুর এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে তিনি বিশ্বরোডের দিকে রওনা হন। সঙ্গে আরেকটি মোটরসাইকেলে ছিলেন উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈন উদ্দীন।

মোটরসাইকেলে করে এসে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেন উপদেষ্টা এবং তীব্র যানজটের কারন অনুসন্ধানে সাধারণ যাত্রী ও মহাসড়ক সংস্কারে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন, হাইওয়ে পুলিশ সুপার শাহীনুর আলম, সরাইল থানার ওসি মোহাম্মদ মোরশেদুল আলম চৌধুরী, সরাইল ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা উপদেষ্টার সঙ্গে ছিলেন।


More News Of This Category