সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ঝালকাঠিতে জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ঝালকাঠিতে জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করার মাধ্যমে নবগঠিত কমিটির পরিচিতি সভা ৮ অক্টোবর ২০২৫ ইং বিকাল ৩ ঘটিকায় ঝালকাঠি এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন ঝালকাঠি ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক আমিনুল ইসলাম।
ঝালকাঠি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠনে সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিএম আনিসুর রহমান পলাশকে বহাল রাখা হয়। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় মু. আল আমীন বাকলাই ও জনাবা রুনু’কে। পুনর্গঠিত কমিটিতে নতুন সদস্য হিসাবে নির্বাচিত করা হয় অ্যাডভোকেট সোহানুর রহমান, মো. আশিকুল ইসলাম, মো. মাসুদুর রহমান, সৈয়দা মাহফুজা মিষ্টি ও ইলিয়াস শিকদার ফরহাদকে। পূর্বের কমিটির সদস্য গৌতম কুমার বনিক, সালাউদ্দিন ফেরদৌস ও লুৎফুন্নেছাকে পুনর্গঠিত কমিটিতে বহাল রাখা হয়। সাংবাদিক খলিলুর রহমানকে নতুন কমিটির সদস্য নির্বাচিত করা হলেও তার মৃত্যুতে সভায় শোক প্রকাশ করা হয়। পুনর্গঠিত নব কমিটির পক্ষ থেকে উপপরিচালক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুদকের উপসহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন সম্রাট।


More News Of This Category