রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

বুড়িগঙ্গায় শিশুর গোসল, স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন

ঢাকার প্রাণপ্রবাহ বুড়িগঙ্গা নদী আজ ময়লা-আবর্জনা ও শিল্পবর্জ্যের আধারে পরিণত হয়েছে। প্রতিদিনই এ নদীতে অসংখ্য শিশু, নারী-পুরুষ গোসল করে থাকেন। দূষিত পানির সংস্পর্শে এসে বিশেষ করে শিশুদের মধ্যে চর্মরোগ, দানা, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগ আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে।

পরিবেশবিদরা বলছেন, এভাবে অব্যাহত দূষণে নদীর পরিবেশগত ভারসাম্য ভেঙে পড়েছে। হারিয়ে যাচ্ছে পানির স্বাভাবিক স্বচ্ছতা, মাছ ও জলজ প্রাণীর প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নদী নির্ভর জীববৈচিত্র্য চরম হুমকির মুখে।

স্থানীয়রা জানিয়েছেন, এ বিপজ্জনক পরিস্থিতি থেকে উত্তরণে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা শিল্পবর্জ্য নিয়ন্ত্রণ, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা ও নদীর পানি পরিশোধন নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ দাওয়াত ও তাওফীক: দাঈর ভূমিকা* *বনাম আল্লাহর ফয়সালা

বিশ্ব নদী দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠনও একই দাবি তুলেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন ময়লা-আবর্জনা নদীতে ফেলায় বুড়িগঙ্গার পানি ভয়াবহভাবে দূষিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ছাড়া এ সংকট নিরসন সম্ভব নয়।

সরেজমিন ঘুরে দেখা গেছে, নদীর তীরে বহু বাড়ি ও দোকান থেকে নিয়মিত আবর্জনা ফেলা হচ্ছে। অথচ এলাকাবাসীর কেউই এ বিষয়ে কার্যকর ভূমিকা নিচ্ছে না। সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এ অনিয়ম থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।

নদী বাঁচানো মানে জীবন বাঁচানো এই উপলব্ধি নিয়েই এখন সাধারণ মানুষ কার্যকর উদ্যোগের অপেক্ষায় আছে।


More News Of This Category