রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

খুলনা বটিয়াঘাটায় চরম ঝুঁকিতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র।

Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সাব্বির হোসেন
নিউজ ডেস্ক

খুলনার বটিয়াঘাটায় চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে ভান্ডারকোট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। দীর্ঘ দুই দশক ধরে কোনো সংস্কার না হওয়ায় জরাজীর্ণ ভবনেই চলছে চিকিৎসকের চেম্বার। পর্যাপ্ত জনবল আর ওষুধের অভাবে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন কয়েক শত গ্রামের মানুষ।
খুলনার বটিয়াঘাটা উপজেলার ৫ নম্বর ভান্ডারকোট ইউনিয়নের লক্ষীখোলা গ্রাম। ১৯৯২ সালে এখানে নির্মাণ করা হয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি। শুরুতে সেবার মান সন্তোষজনক থাকলেও, অভিযোগ রয়েছে—গত ২০ বছর ধরে কোনো ছোঁয়া লাগেনি সংস্কারের।
কাগজে-কলমে আধুনিক চিকিৎসার কথা থাকলেও বাস্তবে চিত্রটা একদম ভিন্ন। বর্তমানে মাত্র একজন চিকিৎসক দিয়ে কোনোমতে চলছে এই স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম। প্রতিদিন কয়েক শত মানুষ চিকিৎসার আশায় এখানে এলেও ফিরতে হয় শূন্য হাতে।
ঝুঁকিপূর্ণ ভবনের নিচে জীবনের ঝুঁকি নিয়ে চলছে সেবার কাজ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় রোগী ও স্বাস্থ্যকর্মীরা।
অবিলম্বের এই স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কার করে পর্যাপ্ত চিকিৎসক ও জনবল নিয়োগের জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই সাধারণ মানুষের এই দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে।


More News Of This Category