রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

১০১ টাকার ঔষধ ১২৯৯ টাকায় ক্রয়: কুমিল্লা মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগে পরিচালকসহ চিকিৎসকদের অপসারণ দাবি

মোঃ মাহফুজ আনোয়ার জেলা প্রতিনিধি কুমিল্লাঃ 
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মাহফুজ আনোয়ার জেলা প্রতিনিধি কুমিল্লাঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কেনাকাটায় কোটি টাকার দুর্নীতির অভিযোগে বর্তমান পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের অপসারণের দাবি উঠেছে। এ দাবিতে মঙ্গলবার সকাল ১১টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে নিপীড়িত নাগরিক সমাজ, কুমিল্লার ছাত্র জনতা ও সচেতন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২৪-২৫ অর্থবছরে হাসপাতালের ওষুধপত্র (এমএসআর) গ্রুপে প্রায় পাঁচ কোটি টাকার কেনাকাটায় বড় অঙ্কের অনিয়ম হয়েছে। বিশেষ করে ইনজেকশন পেনটোথাল সোডিয়াম (১ গ্রাম পানিসহ) ৪ হাজার ভায়েল ক্রয় করা হয়েছে ১২৯৯ টাকা দরে, যেখানে খুচরা বাজারে এর মূল্য মাত্র ১০১ টাকা। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৪৭ লাখ ৯২ হাজার টাকা। অথচ সরকারি নীতিমালায় এমআরপি দরের বাইরে ওষুধ কেনার সুযোগ নেই।

আরও পড়ুনঃ গজারিয়ায় জটিল রোগে আক্রান্ত শাওনের পাশে ইঞ্জি:দিদার আলম

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে দালালচক্র ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। বরং প্রতিবারই নতুন নতুন দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এ পরিস্থিতিতে জনস্বার্থে পরিচালকসহ দুর্নীতির সঙ্গে জড়িত চিকিৎসক ও কর্মচারীদের অবিলম্বে অপসারণের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ রাশেদুল হাসান, এবি পার্টি কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মো. সামদানীসহ ভুক্তভোগী ও এলাকাবাসী।

এ বিষয়ে অভিযোগের মুখে হাসপাতালের পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, “এটি প্রিন্টিং মিসটেক।”


More News Of This Category