রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

সাবেক মেয়র লতিফুর রহমান রতনের একমাত্র ছেলে সড়ক দূর্ঘটনায় নিহত: মোহনগঞ্জে স্মরণ কালের বৃহত জানাযা অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ

জেলা প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া নিবাসী সাবেক পৌর মেয়র এবং মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লতিফুর রহমান রতনের একমাত্র ছেলে লুৎফুর রহমান রাইয়ান (২৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।


বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের নিচে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাইয়ান ঢাকা নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। ঘটনার সময় তিনি মোটরসাইকেলে করে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। পথে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান এবং ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ সূর্যগিরি আশ্রম শাখার প্রকাশিত ‘ভক্তি’ স্মরনিকা বই প্রদান

একই মোটরসাইকেলে থাকা সজিব নামের এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর কাভার্ড ভ্যানচালক গাড়ি নিয়ে পালিয়ে গেলেও, তার সহযোগী তরিকুল ইসলামকে স্থানীয় জনতা আটক করে তেজগাঁও থানার পুলিশের হাতে তুলে দেয়।

ময়নাতদন্ত শেষে রাইয়ানের মরদেহ আজ ২৫ সেপ্টেম্বর রাত ১০ ঘটিকায় মোহনগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে পৌছালে স্মরনকালের বৃহত জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মোহনগঞ্জ বড়মসজিদের ইমাম মুফতি আমির আহমদ

জানাযার আগে সাবেক মেয়র লতিফুর রহমান রতন সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন জানাযায় আওয়ামিলীগ, বিএনপি, জামায়াতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলামের বিভিন্ন স্থরের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

মর্মান্তিক এই মৃত্যুতে মোহনগঞ্জ শহরে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন মহল থেকে রাইয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এদিকে মোহনগঞ্জ সম্মিলিত উলামা পরিষদের সভাপতি ও জামিয়া কাসিমিয়ার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান, মোহনগঞ্জ সম্মিলিত উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী মরহুমের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


More News Of This Category