বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মনোহরগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লাঃ 
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লাঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে (কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে)মাইক্রোবাসের ধাক্কায় আলী মিয়া-(৮০)নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর)বিকাল সাড়ে ৫টায় ঘটনাটি ঘটে।  মৃত আলী মিয়া বিপুলাসার আসলাম মিয়া ব্যাপারী বাড়ীর বাসিন্দা। পরে পুলিশ এসে আলী মিয়ার লাশ উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় -মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার গ্রামের আলী মিয়া নিয়মিতই বাজারে থাকেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা গামী একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে আলী মিয়ার। গাড়ীটির নাম্বার ঢাকা মেট্রো-ঠ ১১-৮৮৭২।

আরও পড়ুনঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সদর ক্যাম্পের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।পরে লালমাই হাইওয়ে থানার পুলিশ এসে আলী মিয়ার লাশ উদ্ধার করে নিয়ে যান । মৃত্যু কালে আলী মিয়া ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

এ বিষয়ে লালমাই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.আদেল জানান -সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মৃতের লাশ ডাক্তারী প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের হস্তান্তর করা হবে।


More News Of This Category