বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বগুড়া সারিয়াকান্দীতে শিশু মেহেদী হাসানের হত্যা মামলার আসামী সুইটি বেগম গ্রেপ্তার

রফিকুল সারিয়াকান্দি(বগুড়া) প্রতিনিধিঃ
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

রফিকুল সারিয়াকান্দি(বগুড়া) প্রতিনিধিঃ

‎বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের কুপতলা মধ্যপাড়া গ্রামে শিশু মেহেদী হাসান (৪) হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামী সুইটি বেগম (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকালে মেহেদী হাসান নিজ বাড়ির সামনে খেলাধুলা করছিল। সন্ধ্যার দিকে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে স্থানীয়রা চান্দু মেম্বারের বাড়ির সামনে বাঁশঝাড়ের পাশে একটি ছোট ডোবার পানিতে মেহেদীর মরদেহ ভাসতে দেখেন।
‎
‎শুরুতে পরিবারের পক্ষ থেকে ধারণা করা হয়েছিল, শিশু খেলার ছলে পানিতে পড়ে দুর্ঘটনাবশত মারা গেছে। পুলিশকে না জানিয়ে, দাফন কার্য সম্পন্ন করা হয়। তবে পরে চাঞ্চল্যকর মোড় নেয় এই ঘটনা।

আরও পড়ুনঃ গজারিয়ায় আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষে আহত ৩০
‎
‎২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় আসামী সুইটি বেগম তার মা আনিছা বেগমের কাছে স্বীকার করেন যে, পূর্ব শত্রুতার জেরে ক্ষোভবশত শিশু মেহেদীকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার লাশ ডোবায় ফেলে দেন। পরবর্তীতে এই তথ্য আনিছা বেগম গ্রামের একাধিক ব্যক্তির কাছে প্রকাশ করেন। পরে বাদী মোছাঃ মিষ্টি আক্তার (২২), পিতা মোঃ জাহাঙ্গীর মোল্লা, সারিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
‎
‎এ ঘটনায় সারিয়াকান্দি থানায় মামলা নং-১৫, তারিখ ২৪/০৯/২০২৫ খ্রিঃ, ধারা ৩০২/২০১, পেনাল কোড ১৮৬০ অনুযায়ী হত্যা মামলা রুজু করা হয়েছে।
‎
‎গ্রেফতারকৃত আসামী সুইটি বেগম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘটনার বিষয়ে আরও তদন্ত চলমান রয়েছে।
‎


More News Of This Category