বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

গজারিয়ায় আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষে আহত ৩০

মুন্সীগঞ্জ গজারিয়া প্রতিনিধিঃ 
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জ গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের টান বলাকিচর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।আজ সেপ্টেম্বর বুধবার ২৪ সন্ধ্যায় মাগরিব নামাজের সময় এ সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নেতা হত্যা মামলার আসামি গিয়াস উদ্দিন ও মন্টু চেয়ারম্যান,নাজমুলের নেতৃত্বে যুবদল নেতা আনোয়ার প্রধানের বাড়িতে হামলার ঘটনা ঘটে। একই সঙ্গে বিএনপির ওয়ার্ড কার্যালয়ও ভাঙচুর করা হয়।

আরও জানা গেছে, ৫ আগস্ট সরকার পতনের পরেও বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ সমর্থিতদের বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে। সেই মামলার আসামি নাজমুল, গিয়াস উদ্দিন ও মন্টু চেয়ারম্যান দীর্ঘদিন এলাকার বাইরে অবস্থান করছিলেন। গতকাল তারা এলাকায় ফিরে এলে উত্তেজনা সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ রাজিবপুরে ফ্রেন্ডশিপ প্রকল্পের অবিহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

সূত্র আরো জানায় বিএনপি সমর্থক তারা ওই আওয়ামী লীগের আসামিদের এলাকায় থাকতে দেবে না। অপরদিকে আওয়ামী লীগ সমর্থকরাও পাল্টা অবস্থান নেন। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা যায়।


More News Of This Category