বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বদলগাছীতে আইনশৃঙ্খলা ও দুর্গাপূজা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সুবাস চন্দ্র,নওগাঁ প্রতিনিধিঃ
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

সুবাস চন্দ্র,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। এতে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সভাপতি, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সাধারণ মানুষের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ *ইসলাম, ভ্রাতৃত্ববোধ ও সহঅবস্থান:* *শিরকের প্রশ্নে অনমনীয়:*

সভায় ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, “উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসারসহ প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।”

এসময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে কয়েকটি প্রস্তাবনা উত্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে, প্রতিটি পূজা মণ্ডপে বিদ্যুৎ ও আলোকসজ্জা নির্বিঘ্ন রাখা, শৃঙ্খলা রক্ষায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করাসহ সার্বিক ব্যবস্থাপনা জোরদার করা।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও থানা পুলিশ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category