বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গজারিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় চালক নিহত, হেলপার আহত

মোঃ দুলাল সরকার গজারিয়া মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ 
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ দুলাল সরকার গজারিয়া মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে অজ্ঞাত গাড়ির চাপায় চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ির হেলপার গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে মহাসড়কের গজারিয়ার মধ্যমকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাউশিয়া এলাকার নিউহোপ ফিড ইন্ডাস্ট্রির একটি নসিমন গাড়িতে করে মুরগির খাবার নিয়ে ঢাকা মুখী লেনে উল্টো পথে চরচাষি যাচ্ছিলেন চালক ও তার সহযোগী। এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে নসিমনে থাকা দুইজনই গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন কুলাউড়া উপজেলার করের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হালেমা আক্তার
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা নেওয়ার পথে চালক মো. রুবেল (২৫) মারা যান। রুবেল ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের মহিউদ্দিনের ছেলে। আহত হেলপার মো. সুমন (৩০) বাউশিয়া ইউনিয়নের টেকপাড়া গ্রামের আ. বাতেনের ছেলে, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ শওকত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাত্ক্ষণিক ঘটনাস্থলে পুলিশ যায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। ঘাতক গাড়ি শনাক্তে কাজ চলছে।


More News Of This Category