বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মিরাজের রাত্রিতে আত-তাহিয়্যাতু লাভ: একটি বিশ্লেষণ

এম, জি, মস্তফা মুসাঃ 
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

এম, জি, মস্তফা মুসাঃ

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি.) তাঁর বই “হাদীসের নামে জালিয়াতি: প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা” ৫ম সংস্করণ, এপ্রিল ২০১৭ ঈসায়ী, পৃঠা-৩৫৪ তে “মিরাজের রাত্রিতে আত-তাহিয়্যাতু লাভ” এর উপরে একটি লিখা সুহৃদয় পাঠক সমাজের সদয় অবগতির জন্য নিম্নে উল্লেখ করা হল:

আমাদের মধ্যে বহুল প্রচলিত একটি কথা হলো, রাসূলুল্লাহ (ﷺ) মিরাজের রাত্রিতে ‘আত-তাহিয়্যাতু’ লাভ করেন। এ বিষয়ে একটি গল্প প্রচলিত আছে। গল্পটির সার- সংক্ষেপ হলো:

রাসূলুল্লাহ (ﷺ) মিরাজের রাত্রিতে যখন সর্বোচ্চ নৈকট্যে পোঁছান তখন মহান আল্লাহকে সম্ভাষণ করে বলেন: “আত-তাহিয়্যাতু লিল্লাহি … …”। তখন মহান আল্লাহ বলেন, “আস-সালামু আলাইকা …।

আরও পড়ুনঃ বালিয়াকান্দিতে ক্রয়কৃত জমিতে নির্মাণ কাজে বাধা প্রদানের অভিযোগ

তখন রাসূলুল্লাহ (ﷺ) চান যে তাঁর উম্মতের জন্যও সালামের অংশ থাক। এজন্য তিনি বলেন, “আস-সালামু আলাইনা ওয়া”।

তখন জিবরীল (আ.) ও সকল আকাশবাসী বলেন, “আশহাদু … । কোন কোন গল্পকার বলেন, “আস-সালামু আলাইনা” বাক্যটি ফিরিশতাগণ বলেন।

ড. জাহাঙ্গীর লিখেছেন যে, “এ গল্পের কোন ভিত্তি আছে বলে জানা যায়না। কোথাও কোন গ্রন্থে সনদসহ এ কাহিনীটি বর্ণিত হয়েছে বলে জানা যায় নি।

মিরাজের ঘটনা বিভিন্ন হাদীস গ্রন্থে ও সিরাত গ্রন্থে উল্লেখ করা হয়েছে। কোথাও কোন সনদ-সহ বর্ণনায় মিরাজের ঘটনায় এ কাহিনীটি বলা হয়েছে বলে আমি দেখতে পাই নি”। সনদ বিহীনভাবে কেউ কেউ তা উল্লেখ করেছেন বলে তাফসীরে কুরতুবির সুত্র উল্লেখ করেছেন।

বিভিন্ন হাদীসে বলা হয়েছে, সাহাবীগণ (রা.) সালাতের শেষে বৈঠকে সালাম পাঠ করতেন। “আল্লাহকে সালাম, নবীকে সালাম, জিবরীলকে সালাম … …”। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁদেরকে বলেন, এভাবে না বলে তোমরা “আত-তাহিয়্যাতু … …” বলবে।

অর্থাৎ রাসূলুল্লাহ (ﷺ) তাঁদেরকে পুরো আত-তাহিয়্যাতু শিক্ষা দিয়েছেন, যেভাবে রাসূলুল্লাহ (ﷺ) তাঁদেরকে কুরআন শিক্ষা দিয়েছেন। বুখারী, মুসলিম শরীফসহ প্রায় সকল হাদীস গ্রন্থে এইরূপ বলা হয়েছে। কোন হাদীসেই বলা হয়নি যে, রাসূলুল্লাহ (ﷺ) মিরাজের রাত্রিতে আত-তাহিয়্যাতু গ্রহণ করেছেন।

সুত্র: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি.), “হাদীসের নামে জালিয়াতি: প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা”। এপ্রিল ২০১৭ ঈসায়ী; আস-সুন্নাহ পাবলিকেশন্স।

আল্লাহ-হুম্মা সাল্লি, ওয়া সাল্লিম, ওয়া বারিক আ’লা মুহাম্মাদ; আল-হামদু লিল্লাহি রাব্বিল আ’লামীন।


More News Of This Category