বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কালীগঞ্জে প্রশাসনের উদ্যোগে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ৭৭ হাজার টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধিঃ
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরে কালীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম এর তত্ত্ববোধানে প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় চারটি মামলায় মোট ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় সরকারি সম্পত্তি দখল করে নির্মিত প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুনঃ মাদ্রাসা থেকে গুরুত্বপূর্ণ কাগজ ও নগদ টাকা চুরি, আবাসিক শিক্ষক পলাতক

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারোয়ার লিমার নেতৃত্বে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পৌরসভা আইনে মোট চারটি মামলা দায়ের করেন। এর মধ্যে কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডারের মালিক সঞ্জয় ঘোষকে ৫০ হাজার টাকা, তিথি বেকারির পরিচালক মো. মিলন মিয়াকে ২৫ হাজার টাকা, আদর্শ মিষ্টান্ন এর মালিক দীলিপ চন্দ্রকে এক হাজার টাকা ও মুনসুরপুর গ্রামের বাবুল মিয়াকে এক হাজার টাকা মোট ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, কালীগঞ্জে সরকারি সম্পত্তি জবরদখল করে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছিল তাদেরকে ইতিপূর্বে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করা হয়েছিল।

কিন্তু দীর্ঘদিনেও স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি সম্পত্তিতে কোন অবৈধ স্থাপনা থাকতে পারবে না। যারা স্বেচ্ছায় সরকারি সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিবে প্রয়োজনে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।


More News Of This Category