রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ

এম বাদল খন্দকার( বিশেষ প্রতিনিধি)ঃ 
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

এম বাদল খন্দকার( বিশেষ প্রতিনিধি)ঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সরাইল, নাসিরনগর, লাখাই,রতনপুর রাস্তার উপরে নির্মিত চারটি ব্রীজই যেন মরণফাঁদে পরিনত রয়েছে।আর এ সমস্ত ঝুকিপুর্ণ ব্রীজের উপর দিয়েই জীবণের ঝুকি নিয়ে চলছে ভারী যানবাহন ও জনগণ। হবিগঞ্জ, রতনপুর থেকে রাজধানী ঢাকার সাথে সহজ যোগাযোগের একমাত্র রাস্তা এটি।

উক্ত রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার ভারী যানবাহন যেমন বাস,ট্রাক,বালু ও পাথর ভর্তি ৬ চাকা ১০ চাকা বিশিষ্ট যানবাহন,ইন্টার ডিস্টিক,তাছাড়াও প্রতিদিন হাজার হাজার ,সিএনজি,অটোরিক্সা সহ মানুষজন চলাচল করে। বিগত দুইবারের বন্যায় উক্ত ব্রীজ গুলি ভেঙ্গে বেহাল দশায় পরিনত হয়েছে।

আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি

কোন রকম জোড়াতালি দিলে চলছে যানবাহন ও মানুষজন।উল্লেখ যোগ্য ব্রীজ গুলোর মাঝে রয়েছে সদর ইউনিয়নের দাঁতমন্ডল চামার বাড়ির নিকট একটি,।সদর ইউনিয়ন ও বুড়িশ্বর ইউনিয়নের দুই সীমানার মাঝে মহাগঙ্গা নদীর উপর নির্মিত শতবর্ষী পুরাতন একটি,শ্রীঘর মেন্দি আলীর বাড়ির নিকট একটি,ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের ঈদ গাহের নিকট একটি।

সম্প্রতি সড়ক ও জনপদ বিভাগের মাধ্যমে নাসিরনগর সদর আর বুড়িশ্বর ইউনিয়নের মহাগঙ্গা নদীর উপর নির্মিত ব্রিজটি হেলে আর দেবে গিয়ে ফাঁটল ধরার কারনে পাশে একটি বিকল্প সেতু তৈরী করা হলেও বর্তমানে উক্ত সেতুটিও আরো বিপজ্জনক হয়ে পড়েছে।উক্ত সেতুটি দিয়ে কোন যানবাহ চলাচল করা সম্ভব হচ্ছে না।পরবর্তীতে আবারো বিকল্প সেতুটি সংস্কার করে কর্তৃপক্ষ।তাতেও রয়েছে ঝুকি।

নাসিরনগর সিএনজি শ্রমিক সমিতি সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান,সিরিয়াল মাষ্টার মোঃ মনির মিয়া,কাউন্টার মাষ্টার মোঃ লালন শাহ,ভোল্লা থেকে বাসে আসা ঢাকা যাত্রাবাড়ীর সবুজ বাংলা গাড়ির কন্ট্রাকটর মোঃ আমজাদ হোসেন, চালক মোঃ মফিজ উদ্দিন,পথচারী মোঃ কাউছার মিয়া সহ আরো অনেকেই বলেন এখন হেমন্তকাল তাই ব্রিজগুলো এখনো টিকে আছে। ব্রিজগুলো যে কোন সময় দেবে যেতে পারে।

তাই ব্রীজ গুলো দ্রুত নির্মান না করা হলে মহাসড়কে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটানার আশংকা করছেন তারা। এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর উপজেলা প্রকৌশলী মোঃ এনামুল মৃধা জানান,আমি নতুন যোগদান করেছি তাই এ বিষয়ে আমার জানা নেই।

এ বিষয়ে জানতে চেয়ে ব্রাহ্মণবাড়িয়ার সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশীর মোবাইল নাম্ভারে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভি করেননি।


More News Of This Category