বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

সরাইলে বিএনপির মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

এম বাদল খন্দকার( বিশেষ প্রতিনিধি)ঃ 
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

এম বাদল খন্দকার( বিশেষ প্রতিনিধি)ঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে থেমে থেমে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার হাসপাতাল মোড় এলাকায় স্থানীয় সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা ছিল। মিছিলে অংশ নেয়ার জন্য বিভিন্ন স্থান থেকে দলের কর্মী-সমর্থকরা খণ্ড-খণ্ড মিছিল নিয়ে হাসপাতাল মোড়ে জড়ো হতে থাকেন।

আরও পড়ুনঃ বগুড়া গাবতলীতে জমি জবর দখলের চেষ্টা ভূমি অফিসে লিখিত অভিযোগ

এ সময় উচালিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও বিএনপির সমর্থক মোশাররফের সাথে থাকা এক যুবকের সাথে সৈয়দটুলা গ্রামের মুজাহিদের ধাক্কা লাগে। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাটাটি ও হাতাহাতি হয়। এ সময় মোশাররফ ঝগড়া থামাতে গেলে মুজাহিদ তার মাথায় আঘাত করে।

এ ঘটনার জেরে সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দুই গ্রামের বিভিন্ন পয়েন্টে ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


More News Of This Category