বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিক বুলু’র মরদেহ উদ্ধার

মোঃ সাব্বির হোসেন, খুলনাঃ 
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ সাব্বির হোসেন, খুলনাঃ

খানজাহান আলী সেতুর( রূপসা ব্রিজ) ২ নং পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু’র লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি স্বেচ্ছায় সেতুর উপর থেকে লাফ দিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। র‍্যাব-৬ এর উপ অধিনায়ক মেজর মারুফ লাশের পরিচয় নিশ্চিত করেন।

লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌপুলিশকে জানানো হয়।

আরও পড়ুনঃ ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪ কর্তৃক মাদকসহ মাদক কারবরি গ্রেফতার ০১

নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে তারা লাশটি উদ্ধার করেন। তার পরনে ছিল ব্লু রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমন্ডল ক্ষতিগ্রস্থ ছিল।

পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর কারণ নির্ণয়ের চেষ্টা করছে। সংবাদ পেয়ে পুলিশে উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


More News Of This Category