বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গাইবান্ধায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন গাইবান্ধার সুযোগ্য পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা। এসময় প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু।

প্যারেড শেষে পুলিশ সুপার ফোর্সদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও টার্ন আউট মূল্যায়ন করে চৌকস সদস্যদের পুরস্কৃত করেন। পরে তিনি যানবাহন শাখা পরিদর্শন ও অফিসারদের শৃঙ্খলা, ড্রেসরুলস, স্বাস্থ্য সচেতনতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে সকাল ৯টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যদের কল্যাণমূলক প্রস্তাব গ্রহণ করা হয় এবং প্রাতিষ্ঠানিক সমস্যাবলি নিয়ে আলোচনা হয়। এসময় পুলিশ সুপার পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জেলার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় খেলার মাঠ রক্ষায় জনতার মানববন্ধন

সভায় প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। এছাড়া অবসরজনিত কারণে বিদায় নেওয়া ১১ জন পুলিশ সদস্যকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী অতিথিরা চাকরি জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। পুলিশ সুপার তাঁদের অবদানের কথা স্মরণ করে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।


More News Of This Category