বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কলাপাড়ায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৭ আগস্ট) বিকাল ৩টায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ, গাভী, পাথ এবং ইউনিসেফ এর সমর্থনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারীর
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান।

আরও পড়ুনঃ বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

এ সময় উপস্থিত ছিলেন ভ্যাক্সিনেশন সম্পর্কিত টেকনিক্যাল পার্সন মো.ফারুক উল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আফরোজা ইয়াসমিন এবং উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় এবং মদ্রাসা থেকে আসা অভিজ্ঞ ৫০ জন শিক্ষক।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান বলেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যেই আপনাদের স্ব স্ব প্রতিষ্ঠানে টাইফয়েড ভ্যাক্সিনেশন রেজিষ্ট্রেশন নিশ্চিত করবেন। পরে প্রতিষ্ঠানে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে’র মাধ্যমে টিকা প্রদান করা হবে। এটি আপনাদের জন্য সরকারের অর্পিত দ্বায়িত্ব বলে জানিয়েছেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, টাইফয়েড আমাদের দেশে একটি মারাত্মক ব্যাধি। এ রোগ থেকে প্রজন্মকে রক্ষা করতে টিকা প্রদানের বিকল্প নেই। তিনি শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে কাউন্সিলিং এর মাধ্যমে ৯ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন।


More News Of This Category