শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Headline :
বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন । সংশোধিত দুদক আইন ২০২৪ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বিতরণ কার্যক্রমে বক্তব্য রাখলেন হবিগঞ্জ জেলা প্রশাসক। মধুপুরে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু । ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে বছরে ২৬৫১৪ মিলিয়ন ইউনিট উৎপাদনের সম্ভাবনা ১৩ দফা সুপারিশ তুলে ধরা হয় সভায়। দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি লালমনিরহাটে র‌্যাব-১৩ এর ১৬১ বোতল চকো প্লাস (CHOCO+) ও ৯৪ বোতল এস্কাফ (ESkuf) সর্বমোট ২৫৫ বোতল অবৈধ মাদকদ্রব্য জব্দসহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার। বাংলাদেশ-সোমালিয়া শিক্ষা সহযোগিতার নতুন মাইলফলক: এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর। নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠার দাবি।

সহকারীকে পেটালেন চিকিৎসক, ভিডিও ভাইরাল

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি): / ৫০ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি):

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রকাশ্যে এক চিকিৎসক অন্য এক চিকিৎসকের সহকারীকে পেটানোর ঘটনা ঘটেছে। ঘটনাটি সিসি ক্যামেরায় ধারণ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি বেসরকারি ডায়গনস্টিক সেন্টারে ডাক্তার মহিউদ্দিন মৃধা ও ডাক্তার সৌরভ সাহার ব্যক্তিগত চেম্বার রয়েছে। ডাক্তার সৌরভ সাহার সহকারী ইয়াছিন চৌধুরী এবং ডাক্তার মহিউদ্দিন মৃধার সহকারী হাসেনা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।

এই বিরোধকে কেন্দ্র করে সোমবার বিকালে কসবা লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ইয়াছিন চৌধুরীকে ডাক্তার মহিউদ্দিন মৃধা মোটরসাইকেলের সাইলেন্সারের পাইপ দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এ সময় উপস্থিত লোকজন এগিয়ে এসে ইয়াছিনকে রক্ষা করে।

আরও পড়ুনঃ ব্যক্তিগত স্বার্থ হাসিলে ঠিকাদার সুমনকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারের নিন্দা

পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। আহত ইয়াছিন চৌধুরী জানান, মহিউদ্দিন মৃধার সহকারী হাসেনা বেগম তার পরিবারকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করলে প্রতিবাদ করেছিলেন তিনি। এর জের ধরে মহিউদ্দিন আগেও তাকে মারধর করেছিলেন। সর্বশেষ সোমবার বিকালে প্রকাশ্যে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় তিনি কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ডাক্তার মহিউদ্দিন মৃধা সাংবাদিকদের বলেন, “ইয়াছিন আমার সহকারীকে রোগী নিয়ে ঝগড়া করে মারধর করেছে। স্থানীয়ভাবে শালিসের মাধ্যমে জরিমানা দিয়েছে। পরে আবার আমার নামে মিথ্যা মন্তব্য করায় আমি তাকে মারধর করেছি। তবে বিষয়টি ঠিক হয়নি, এটি আমার করা উচিত হয়নি।”

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, “একজন চিকিৎসক কর্মচারীকে মারধর করেছেন- এমন একটি ভিডিও পেয়েছি। ভুক্তভোগী লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category