রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Headline :
গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

কলাপাড়া পৌর ওলামা দলের কর্মী সভা

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল-কলাপাড়া পৌর কমিটি গঠনের লক্ষ্যে
কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৫ টায় কলাপাড়া বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পটুয়াখালী জেলা শাখার আহবায়ক আলহাজ্ব মাওলানা এ, কে, এম আব্দুস সালাম।

কলাপাড়া পৌর ওলামা দলের আহবায়ক মাওলানা ফোরকানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু,

আরও পড়ুনঃ সাংবাদিক মোবারক বিশ্বাসকে জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার: সাংবাদিক মহলে উত্তেজনা ও ক্ষোভ

কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, পটুয়াখালী জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা জিহাদুল ইসলাম, কলাপাড়া উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আবদুল আউয়াল তালুকদার, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন,

যুগ্ম সাধারণ সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন, যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান, চম্পাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.মেহেদী হাসান মিলন মুন্সী, উপজেলা ওলামা দলের সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, মাওলানা মুহিব্বুল্লাহ আনসারী, জেলা ওলামা দলের সদস্য মাওলানা আবদুর রহমান আলী আক্কাস প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আফজাল হুসাইন, ও কলাপাড়া পৌর ওলামা দলের সদস্য সচিব মৌলভী মোঃ হানিফ। এর আগে অতিথিদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করেন স্থানীয় ওলামা দলের নেতৃবৃন্দ।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ইতিহাস ঐতিহ্য এবং বাংলাদেশের রাজনৈতিক এবং ধর্মীয় সমাজ গঠনে ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


More News Of This Category