রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Headline :
গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

ময়মনসিংহ সিপিএসসি র‍্যাব ১৪ কর্তৃক অপহৃত ভিকটিম উদ্ধারপূর্বক প্রধান আসামি গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ 
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলার ফুলপুর থানার অপহৃত ভিকটিম উদ্ধারপূর্বক অপহরণ মামলার প্রধান আসামী মোঃ সাগর মিয়া (২০)‘কে গ্রেফতার করেছে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ।

অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, বাদীর মেয়ে ভিকটিম স্কুলে আসা-যাওয়ার পথে বিবাদী প্রায়ই রাস্তা-ঘাটে উত্যক্ত করত। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন গত ১০ আগস্ট ২০২৫খ্রি. সকাল অনুমান ৯:৩০ ঘটিকায় ভিকটিম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হইতে রওয়ানা হয়ে বাদীর বসত বাড়ীর সামনে পাকা রাস্তায় পৌঁছিলে বিবাদী মোঃ সাগর মিয়া ও অজ্ঞাতনামা ২জন বিবাদীসহ ভিকটিমকে জোরপূর্বক ধরে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিমের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার ফুলপুর থানার অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৬, তারিখ-২১/০৮/২০২৫খ্রিঃ, ধারা- ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০। এ ঘটনার পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু সহ পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তৎপর হয়।

আরও পড়ুনঃ গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন

এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ২১ আগস্ট ২০২৫খ্রিঃ রাত অনুমান ০১:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গোয়াতলা নামক এলাকা হতে ফুলপুর থানার অপহরণকৃত ভিকটিমকে উদ্ধার পূর্বক অপহরনকারী দলের এজাহারনামীয় প্রধান আসামী মোঃ সাগর (২০), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category