সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ইংল্যান্ডে কেউ মৃত্যু বরণ করলে ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে কবর বা দাহ প্রক্রিয়া ও তার খরচ কেমন

ইংল্যান্ড প্রতিনিধিঃ  / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

ইংল্যান্ড প্রতিনিধিঃ

বিদেশে, বিশেষ করে ইংল্যান্ডে, কেউ মৃত্যুবরণ করলে পরিবারের জন্য সেটি যেমন মানসিকভাবে কঠিন সময়, তেমনি নানা ধরণের আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। নিচে ধাপে ধাপে সংক্ষেপে তুলে ধরা হলো

▪️মৃত্যুর নিশ্চিতকরণ (Death Confirmation)

যদি কেউ বাড়িতে মারা যান, তবে অবিলম্বে GP (ডাক্তার) অথবা 999 এ কল করে ambulance service ডাকতে হবে।যদি কেউ হাসপাতালে মারা যান, তবে হাসপাতালের ডাক্তারই মৃত্যুর সনদ (Medical Certificate) প্রদান করবেন।

▪️মৃত্যুর নিবন্ধন (Registering the Death)

মৃত্যুর পর ৫ দিনের মধ্যে (বিশেষ পরিস্থিতিতে ৭ দিনের মধ্যে) স্থানীয় Register Office এ গিয়ে মৃত্যু নিবন্ধন করতে হবে।এ সময় ডাক্তার প্রদত্ত Medical Certificate of Cause of Death জমা দিতে হয়।নিবন্ধনের পর পরিবারকে Death Certificate দেওয়া হয় (প্রতি কপির জন্য আলাদা ফি দিতে হয়)।

▪️ফিউনারেল ডিরেক্টর ও সৎকারের ব্যবস্থা (Funeral Arrangements)

আরও পড়ুনঃ মধুপুরের বিভিন্ন ক্লিনিক, চেম্বার, ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

সাধারণত পরিবার একজন Funeral Director এর সাথে যোগাযোগ করে থাকেন। তারা—
• মৃতদেহ হাসপাতাল বা মর্গ থেকে নিয়ে আসে
• ধর্মীয় নিয়ম অনুযায়ী দাফন বা দাহের ব্যবস্থা করে
• কবরস্থান বা ক্রিমেটরিয়ামে বুকিং করে দেয়
• মুসলিম সম্প্রদায়ের জন্য আলাদা ইসলামিক ফিউনারেল সার্ভিস থাকে, যারা গোসল, কাফন, জানাজা ও কবরের সম্পূর্ণ ব্যবস্থা করে দেয়।

▪️মুসলিম সম্প্রদায়ের জন্য কবরের ব্যবস্থা
• মুসলিম হলে ইসলামিক প্লট বুক করতে হয়।
• অনেক মসজিদ ও ইসলামিক সোসাইটি এই বিষয়ে সহায়তা করে।

▪️আর্থিক সহায়তা (Financial Help)

দাফন খরচ অনেক বেশি হওয়ায় প্রয়োজনে পরিবার DWP (Department for Work and Pensions) থেকে Funeral Expenses Payment এর জন্য আবেদন করতে পারে (শর্তসাপেক্ষে)।

✅ সহজভাবে পুরো প্রক্রিয়া:
১. ডাক্তার থেকে মৃত্যুর সনদ নিতে হবে।
২. Register Office এ গিয়ে মৃত্যু নিবন্ধন করতে হবে।
৩. Funeral Director বা ইসলামিক ফিউনারেল সার্ভিসের সাথে যোগাযোগ করতে হবে।
৪. কবর বা দাহস্থল বুক করতে হবে।
৫. ফিউনারেল সম্পন্ন করতে হবে।

আরও পড়ুনঃ জনপ্রিয় পর্যটন স্পট ‘‘উইলেন লেক’’ গ্লোবাল চাটগাঁ সোসাইটর পিকনিক অনুষ্ঠিত

▪️Funeral-এর খরচের হিসাব:

মূল ফিউনারেল খরচ (Basic Funeral Cost)

একটি সাধারণ দাফন বা ক্রিমেশন ফিউনারেল, যার মধ্যে রয়েছে Funeral Director-এর সার্ভিস, মিড-রেঞ্জ কফিন, hearse(মৃত দেহ নিয়ে যাওয়া একটি গাড়ি) চিকিৎসক বা ধর্মীয় লীডারের ফি ইত্যাদি — এর গড় খরচ £4,285

Burial বা কবর হলে খরচ ঢুকে পড়ে £5,198, আর Cremation বা দাহ হলে £3,980। Funeral Guide অনুযায়ী: Burial এর গড় খরচ £5,077, Cremation £3,795, এবং সাধারণ গড় Funeral খরচ £4,141

ইংল্যান্ডের বিভিন্ন স্থানে খরচ ভিন্ন হতে পারে। তবে শুরু থেকে কবর দেওয়া পর্যন্ত গড় হিসাব £4000-£5000 হতে পারে! এই দেশে মৃত্যু বরণ করাটাও এক্সপেন্সিভ। 🙂

▲ উপরের তথ্য গুলা ইন্টারনেটে থাকা রিসোর্স থেকে সংগ্রহ করা। কমেন্টে সোর্স লিংক দেওয়া আছে।
বিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category