রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Headline :
কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার। লালমনিরহাটে বিজিবির পৃথক তিন অভিযান: ইয়াবা ও গাঁজাসহ আটক ১। নীলফামারীতে জামায়াত কার্যালয় ভাঙচুর: ১৪ বছর পর তাঁতী লীগ নেতা গ্রেপ্তার। দিনাজপুরে ৩২ লাখ টাকার প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার। ফুলছড়িতে শুষ্ক মৌসুমেও যমুনার ভাঙন: চরম আতঙ্কে শতাধিক পরিবার। বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর একটা মেয়ের স্বপ্ন কতটা শক্তিশালী হলে জীবনের এত প্রতিকূলতাকেও হার মানানো যায়, তার নাম জয়পুরহাটের শারমিন আক্তার সুমি,,,,, গাইবান্ধায় রাষ্ট্রবিরোধী লিফলেট তৈরির অভিযোগে যুবক গ্রেপ্তার। দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার। ঘাস কাটতে গিয়ে নিখোঁজ, পরদিন ফেনী নদীতে মিলল সাবেক বিজিবি সদস্যের মরদেহ

কুড়িগ্রামে সুপারির বাগানে অভিনব কায়দায় গাঁজা চাষ: পুলিশের অভিযানে উদ্ধার।

Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

লালমনিরহাট জেলা প্রতিনিধি

রওশন বাবু

, ১ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুপারি বাগানের আড়ালে গোপনে গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ। উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়া এলাকায় পৃথক দুটি সুপারি বাগানে অভিযান চালিয়ে ছোট-বড় চারটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে।

​আজ বুধবার (১ জুলাই) ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুপারি বাগান দুটিতে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি বড় এবং ২ ফুট উচ্চতার দুটি ছোট গাঁজা গাছ জব্দ করা হয়। অভিযানের সময় ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন ও এসআই জাহিদসহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

​অনুসন্ধানে জানা গেছে, জব্দকৃত গাঁজা গাছগুলো স্থানীয় মাদক কারবারি মো. মাজেদুল ইসলাম মঞ্জু চাষ করেছিলেন। স্থানীয়দের অভিযোগ, মঞ্জু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির পাশাপাশি সুপারি বাগানের আড়ালে এই নিষিদ্ধ চাষবাস চালিয়ে আসছিলেন। এলাকায় তিনি একজন চিহ্নিত মাদকাসক্ত ও কারবারি হিসেবে পরিচিত। তবে অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

​ভূরুঙ্গামারী থানার ওসি মো. আজিম উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে পুলিশের এই চিরুনি অভিযান চলমান থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”

​ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, এলাকাটি ভারতীয় সীমান্তসংলগ্ন এবং এখানে প্রচুর সুপারি বাগান থাকায় কিছু মাদক কারবারি এই ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে গোপনে গাঁজার চাষ করছে। অপরাধীদের এই অপতৎপরতা রুখতে পুলিশের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category