রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

সাংবাদিকের সাথে অশোভন আচরণ : অ্যাড. বিশুকে ৭২ ঘন্টার আল্টিমেটাম

গাইবান্ধা জেলা প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার আদালতে জামিন জালিয়াতির তথ্য সংগ্রহ করতে গিয়ে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রিকতু প্রসাদের সঙ্গে আইনজীবী অ্যাড. গৌতম কুমার চক্রবর্ত্তী বিশুর দুর্ব্যবহার ও অশোভন আচরণের ঘটনায় বিক্ষুব্ধ হয়েছেন সাংবাদিকরা। এ ঘটনার প্রতিবাদে গাইবান্ধা প্রেসক্লাবে মঙ্গলবার বিকেলে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভা থেকে অভিযুক্ত আইনজীবী বিশুকে ৭২ ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় তার বিরুদ্ধে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন সাংবাদিকরা। একই সঙ্গে এ ঘটনার শাস্তিমূলক প্রতিকার চেয়ে গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, রিকতু প্রসাদ আদালতে তথ্য সংগ্রহ করতে গিয়ে গাইবান্ধা বার ভবনের দ্বিতীয় তলায় অ্যাড. বিশুর সঙ্গে কথা বলতে চাইলে তিনি অশোভন আচরণ করেন। এটি শুধু একজন সাংবাদিককে অপমান নয়, বরং সাংবাদিকতার স্বাধীনতা ও বিশেষ করে নারী সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ন করার অপপ্রয়াস। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় সব ধরনের হয়রানি থেকে সুরক্ষিত থাকার অধিকার রাখেন বলেও উল্লেখ করেন তারা।

আরও পড়ুনঃ ময়মনসিংহ বিভাগীয় আগষ্ট/২৫ উন্নয়ন সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউন্নবী রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি শফিউল ইসলাম, যুগ্ম সম্পাদক জাভেদ হোসেন, মিলন খন্দকারসহ প্রেসক্লাবের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও অভিযুক্ত আইনজীবী দুঃখ প্রকাশ করেননি, যা সাংবাদিক সমাজকে আরও ক্ষুব্ধ করেছে। দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।


More News Of This Category