রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

দিনাজপুরে আন্তজেলা চোর চক্রের ও অজ্ঞান পার্টির ৬- সদস্য গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি:-
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

দিনাজপুর প্রতিনিধি:-

দিনাজপুরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে  আন্তঃজেলা অজ্ঞান পার্টি ও চোর চক্রের ৬-জন সদস্যকে গ্রেফতার করেছে। গত রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত ডিবি কাহারোল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ।এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত মালামাল ,চোরাই  কাজে ব্যবহৃত সরঞ্জাম এবং দেড় লক্ষ টাকা জব্দ করা হয় ।

আটককৃতরা হলো পঞ্চগড় কাশিমপুর এলাকার মোঃ আব্দুল জব্বার(৪৮), কমলাপাড়ার আক্তারুজ্জামান(৪০),বক্রিমপুরের আইয়ুব আলী (৫০),মোহাম্মদপুরের মোঃতরিকুল ইসলাম (৫২),কাহারোল ছাতোইল এলাকার শ্রী ফুলেন চন্দ্র রায় (৫৬) এবং পঞ্চগড় বলরামপুর এলাকার মোঃ মাসুদ রানা (৪০)। সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ডিবির অফিসার ইন চার্জ মোহাম্মদ আলমগীর পিপিএম।

আরও পড়ুনঃ বগুড়া গাবতলীতে জাতীয় মৎস্য দিবস পালনপোনামাছ অবমুক্ত, পুরস্কার বিতরণ
তিনি বলেন রবিবার (১৭ আগস্ট )সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে কাহারোল থানা পুলিশের সহযোগিতায় কাহারোল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা অজ্ঞান পার্টি ও চোর চক্রের সক্রিয় ৬সদস্যকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে নগদ অর্থসহ চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জাম ও চোরাই মালামাল উদ্ধার কড়া হয়।

আসামিদের চুরির অভিনব কৌশল সম্পর্কে তিনি বলেন ধৃত আসামিরা বিভিন্ন বসতবাড়িতে গভীর রাতে পানির ট্যাংক,টিউবওয়েলের পানিতে ঘুমের ট্যাবলেট মিশিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে গ্রিল কেটে বা অন্য উপায়ে বাসায় প্রবেশ করে টাকা,সর্নালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যেত।


More News Of This Category