বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

রাজাপুরে বিশাল এলাকাজুড়ে ঈদগাহ নির্মাণ, ঈদগাহ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ ও খুশি মুসল্লিরা

ঝালকাঠী প্রতিনিধি:-
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ঝালকাঠী প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুরে উপজেলা পরিষদের অর্থায়নে ও ইউএনও রাহুল চন্দর উদ্যোগে উপজেলা মডেল মসজিদ সংলগ্ন ”উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ” নির্মাণ করা হয়েছে। প্রায় ১৭ হাজার বর্গফুট আয়তনের এই ঈদগাহ রাজাপুর মডেল মসজিদ ও উপজেলা পরিষদের পুকুরের মধ্যবর্তী বিশাল মাঠে স্থাপন করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বড় পরিসরে ঈদ জামাতের জন্য একটি উপযুক্ত খোলা জায়গার অভাব ছিল। নতুন এই ঈদগাহ নির্মাণ হওয়ায় এলাকার মুসল্লিদের মধ্যে ব্যাপক আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ পেয়েছে। ঈদগাহটির দ্রুত বাস্তবায়ন, কাজের গুণগত মান এবং পর্যাপ্ত খোলা জায়গা থাকায় আগত মুসল্লিদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত হবে বলে আশা করছেন স্থানীয়রা। ঈদ নামাজ ও জানাজাসহ ধর্মীয় সমবেত নিশ্চিত হবে।

আরও পড়ুনঃ ‎গাবতলীতে বেগম খালেদা জিয়া মহিলা ‎ কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ

রাজাপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউএনও রাহুল চন্দ উপজেলা পরিষদের রাজস্বখাতের অর্থায়নে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘদিনের চাহিদা মেটাতেই এই উদ্যোগ গ্রহণ করেন। ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাতসহ বিশেষ নামাজ আদায়ে এটি ব্যবহার করা যাবে।

স্থানীয় মুসল্লিরা কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, আধুনিক ও প্রশস্ত এই ঈদগাহ রাজাপুরে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে উপজেলা পরিষদের এমন উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন এবং সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।


More News Of This Category