বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

গোবিন্দগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নুরুন্নবী ভোলা গ্রেফতার

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ 
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে অবশেষে ধরা পড়েছে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নুরুন্নবী ভোলা। শনিবার ভোরে উপজেলার দরবস্ত ইউনিয়নের মারিয়া কুঠিপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নুরুন্নবী ভোলার বিরুদ্ধে দীর্ঘদিন আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন সাজার আদেশ দেন। রায় ঘোষণার পর থেকে সে গা-ঢাকা দিয়ে আত্মগোপনে ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, “আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নুরুন্নবী ভোলাকে আজ ভোরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।”

আরও পড়ুনঃ গাইবান্ধায় জমি বিরোধে ইট আত্মসাৎ ও প্রাণনাশের হুমকি। থানায় অভিযোগ

এদিকে এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে। দীর্ঘদিন ধরে নুরুন্নবী ভোলা গ্রামে সক্রিয় না থাকলেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল বলে জানা গেছে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারের মাধ্যমে এলাকায় অপরাধ দমনে শৃঙ্খলা আরও প্রতিষ্ঠিত হবে।


More News Of This Category