রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

মধুপুরে আজাদ সমর্থন গোষ্ঠীর উদ্যোগে কোকোর ৫৬ তম জন্মদিন পালিত

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে আজাদ সমর্থন গোষ্ঠীর উদ্যোগে কোকোর ৫৬ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ক্রিড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে আজাদ সমর্থন গোষ্ঠীর উদ্যোগে কোকোর ৫৬ তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা, কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (১২ আগষ্ট) বাদ মাগরিব মধুপুর কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল -১ (মধুপুর -ধনবাড়ী) হতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম আজাদ এর সমর্থন গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠানটি সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে ।

আরও পড়ুনঃ তুরাগে আরাফাত রহমান কোকোর জন্মদিনে দোয়া মিলাদ

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে মির্জাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মধুপুর উপজেলা বিএনপির বর্তমান মৎস বিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার,

২ নং ওয়ার্ড পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ধনবাড়ী উপজেলা বিএনপির বর্তমান সদস্য মিন্টু, ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক জোহায়ের আলী মিন্টু, আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, যুবদল নেতা লালন ফকির প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধনবাড়ী – মধুপুরের তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন । আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয় । কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান টি সুন্দর ও সফল ভাবে সমাপ্ত হয় ।


More News Of This Category